x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আগামী সোমবার হাইআতুল উলয়ার জরুরি বৈঠক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : কওমি মাদরাসাগুলোর কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক আগামী সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় হাইআর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে হাইআর সাথে যুক্ত ৬ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে জানা গেছে।

হাইআর দাওয়ারে হাদীসের পরীক্ষা এবং অন্যান্য বোর্ডগুলোর মিশকাত, শরহে বেকায়া, নাহবেমির, তাইসির ও হিফজ বিভাগের পরীক্ষার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে সংস্থাটির একটি বিশেষ সূত্র।

জানা যায়, গত বৃস্পতিবার আলেমদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন এবং হিফজ বিভাগ খুলে দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এই বৈঠকে তারা মন্ত্রীকে কওমি মাদরাসার কেন্দ্রীয় পরীক্ষাগুলো গ্রহণের সুযোগ দেয়ার আবেদন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে বিবেচনা করে মৌখিক সম্মতি প্রদান করেন এবং সবগুলো বোর্ড ঐকমত্য হলে সরকারের আপত্তি থাকবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারেও যৌথ আবেদন করেন ৷

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন