x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বোর্ড পরীক্ষা, ত্রাণ ও কোরবানি বিষয়ে বেফাকের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী :  সঙ্কটে পড়া মাদরাসা শিক্ষকদের জন্য বেফাকের বরাদ্দকৃত ত্রাণ ও করোনা পরিস্থিতিতে কওমি মাদরাসার বোর্ড পরীক্ষা বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মজলিসে আমেলার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন  বেফাকুল মাদারিসের সহসভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

শনিবার বেফাকের মজলিসে আমেলার বৈঠকে সঙ্কটে পড়া মাদরাসা শিক্ষকদের জন্য বেফাকের বরাদ্দকৃত ত্রাণের টাকা ৩ কোটি থেকে বাড়িয়ে ৫ কোটি উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের হেফজখানাগুলো খোলা, কোরবানির আগেই শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বিশেষ ব্যবস্থায় বেফাকের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হওয়া ও প্রতি বছর কোরবানিতে পশু জবাইসহ চামড়া সম্পর্কিত  যেসব খেদমত করে থাকে দেশের মাদরাসাগুলো সরকারের কাছ থেকে তার অনুমতি নিতে বেফাকের পক্ষ থেকে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়, বলে জানান মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন