x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ ও দেশের শীর্ষ উলামায়ে কেরাম বলেন, কুরবানীর পশুর চামড়া অসহায় গরীব এতিমদের হক। অথচ এক শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কমিয়ে গরীব ও এতিমদের হক নষ্ট করছে এবং দেশের চামড়া শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। 

নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ট্যানারি মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কুরবানীর ঈদ যত ঘনিয়ে আসছে, কুরবানীর পশুর চামড়ার দর নিয়ে বিগত বছরগুলোর ন্যায় ট্যানারি মালিকদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে। 
গত বছর দেশের বহু এলাকায় চামড়ার ন্যায্যমূল্য না পেয়ে স্থানীয় জনগণ চামড়া মাটিতে পুঁতে, আগুনে পুড়িয়ে ও পানিতে ফেলে প্রতিবাদ করেছে। এ বছর যদি ঈদের আগে চামড়ার ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা না যায়, তবে দেশের মাদরাসাগুলো এবং ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীগণ চামড়া সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলবে। ফলে দেশের বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হবে এবং বৈদেশিক মুদ্রা প্রাপ্তির অন্যতম শিল্প ধ্বংস হবে।

আজ সোমবার (১৩ জুলাই) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের কার্যালয়ে কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ সব দাবি জানানো হয়। 
সভায় উপস্থিত ছিলেন মাওলানা নূর হুসাইন কাসেমী, মাওলানা মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামীদ (পীর সাহেব, মধুপুর) মাওলানা আবু তাহের নদভী, মুফতী শাসমুদ্দীন জিয়া, মাওলানা আব্দুল বাসির, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা মাহমুদুল আলম, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ। 

সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা সাজিদুর রহমান, মুফতী ফয়যুল্লাহ, মাওলানা মাহফুযুল হক, মাওলানা আনাস মাদানী, মুফতী নূরুল আমীন, মাওলানা উবাইদুর রহমান মাহবুব, মাওলানা মুশতাক আহমাদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা উসামা আমীন এবং আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল, মাওলানা মুহাম্মাদ অসিউর রহমান।
   
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন