x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হক্কানি উলামায়ে কেরামের নামে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে : আল্লামা বাবুনগরী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী: দেশের শীর্ষ ৯ জন আলেমদের বিরুদ্ধে সম্প্রতি চট্টগ্রামের একটি ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দারুলউলুম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। 

সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে একশ্রেণির স্বার্থান্বেষী মহল উঠেপড়ে লেগেছে। তাদের হীন চক্রান্ত বাস্তবায়ন করতে দেশের ৯জন স্বনামধন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা হলেন, ঢাকা লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাযি, মুহাদ্দিস মাওলানা যুবায়ের আহমদ, হাটহাজারি জামিয়াতুল ঈমানের মহাপরিচালক মাওলানা মীর মুহাম্মদ ইদ্রীস, মেখল হামিউসসুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, হাটহাজারির তরুণ আলেম মাওলানা কামরুল ইসলাম, লালখান বাজার মাদ্রাসার মুফতি হারুন ইজহার, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাওলানা আশরাফ মাহদি, হাটহাজারির তরুণ আলেম মাওলানা আসাদ উল্লাহ আসাদ, হাটহাজারি আল-আমিন সংস্থার সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ আহসানুল্লাহ মাস্টার। তাদের বিরুদ্ধে এই বানোয়াট ও মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিদ্রুত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার জোর দাবি জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন