x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

পশুর পরিবর্তে দান-সদকায় কুরবানী আদায় হবে না : মুফতি সুলতান মহিউদ্দিন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন জুমার বয়ানে বলেছেন,কিছু মিডিয়া এবং কতিপয় ব্যক্তি কুরবানীর পরিবর্তে গরিব-দুঃখীদের সাহায্যের কথা বলে মুসলমানদের বিভ্রান্ত করছে ৷ যা ইসলাম সমর্থন করে না ৷ করোনার অজুহাতে পশু কুরবানীয পরিবর্তে দান-সদকা বা অসহায়দের আর্থিক সহায়তা প্রদানে কুরবানীর ওয়াজিব আদায় হবে না ৷ কুরবানী ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থবান মুসলমানদের উপর ওয়াজিব ৷ 

হযরত আয়েশা রা. থেকে বর্ণিত,রাসুল সা. বলেছেন, কুরবানীর দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোন আমল আল্লাহর কাছে নেই ৷ কুরবানিদাতা কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম,শিং,ক্ষুর,পশমসমূহ নিয়ে আল্লাহর কাছে উপস্হিত হবে ৷ কুরবানীর রক্ত জমিনে পতিত হবার পূর্বেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় পৌঁছে যায় ৷ অতএব তোমরা কুরবানীর দ্বারা নিজেদের নফসকে পবিত্র কর ৷ ( ইবনে মাজাহ,তিরমিযী) 

অপর হাদীসে হযরত বারা ইবনে আযিব রা. থেকে বর্ণিত যে রাসুলুল্লাহ সা. বলেছেন: যে ঈদের নামাজের পর কুরবানীর পশু জবেহ করল তার কুরবানী পরিপূর্ণ হল ও সে মুসলিমদের আদর্শ সঠিকভাবে পালন করল ৷ (বুখারী- ৫৫৪৫ ও মুসলিম- ১৯৬১) সুতরাং কুরবানীর পশু জবাহের মাধ্যমে শরীয়তের ওয়াজিব হুকুম আদায় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান ৷ 

আজ শুক্রবার (১৭ জুলাই) কামরাঙীরচরে রহমতিয়া জামে মসজিদে জুমার বয়ানে তিনি এসব কথা বলেন ৷

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন