x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সৌদি আরবে ২০ জনের বেশি মানুষ এক সঙ্গে হলেই জেল-জরিমানা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সৌদি আরবে ২০ জনের বেশি মানুষ এক সঙ্গে হলেই জেল-জরিমানার বিধান করেছে দেশটির সরকার।পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য বিধি অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। কোভিড প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর আক্রান্তের সংখ্যা কমে না আসায়, শুক্রবার থেকে নতুন এ স্বাস্থ্য বিধি চালু হয়েছে। -গালফ নিউজ

লকডাউন আংশিক প্রত্যাহারের অংশ হিসেবে জিম খুলে দেয়া হয়েছে, রাস্তায় লোকসমাগম আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। তবে স্বাস্থ্য সচেতনতা হিসেবে যাতে মানুষের ভীড় অতিরিক্ত না হয় সে জন্যে তা সীমিত করার জন্যে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এমনকি ঘরে কিংবা কোনো অনুষ্ঠানেও ২০ জনের বেশি সমবেত হওয়া যাবে না। নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে ঘরে কিংবা বাইরে কোনো জনসমাগত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিধিভঙ্গকারীদের ৩০ থেকে ১৮০ দিনের জেল কিংবা দশ লাখ দিনার অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

সৌদি আরবের পৌর ও গ্রাম মন্ত্রণালয় , স্বরাষ্ট্র , স্বাস্থ্য , মানবসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে স্থায়ী কমিটি গঠন করে এ স্বাস্থ্য বিধি সৌদি নাগরিকরা অনুসরণ করছে কি না তা তদারকি করা হবে। সড়ক থেকে শুরু করে পাড়া ও মহল্লায় সৌদি কর্তৃপক্ষ নজরদারি রাখবে। কেউ বিধি ভাঙ্গলে তাকে প্রশাসনিক আদালতে বিচারের জন্যে পাঠানো হবে ।

কোনো সৌদি নাগরিক যদি জনসমাগমের ক্ষেত্রে একাধিক অপরাধ করে থাকে তাহলে তার শাস্তির পরিমানও বাড়বে। মহামারী , সংক্রামক ব্যাধি , প্রাকৃতিক বিপর্যয় , সন্ত্রাসবাদ বা যুদ্ধের মত সংঘর্ষের সময়ের মত এধরনের বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করবে সৌদি কর্তৃপক্ষ ।

 জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন