x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কুয়েত ছাড়তে হবে ৮ লাখ ভারতীয়কে : সংসদে প্রবাসী বিল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : কুয়েতে বিদেশি নাগরিকদের সংখ্যা ৩ মিলিয়ন বা ৩০ লাখ। আর দেশটির জনসংখ্যা ১.৩ মিলিয়ন বা তের লাখ। দেশটির সংসদে প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কুয়েতের জনসংখ্যার ১৫ শতাংশের বেশি কোনো দেশের নাগরিক দেশটিতে প্রবাসী হিসেবে কর্মরত থাকতে পারবেন না। এই বিলটি কুয়েতের সংসদে পাস হওয়ার অপেক্ষায়। এবং তা পাশ হলে অন্তত ৮ লাখ ভারতীয়কে ছাড়তে হবে দেশটি। -গালফ নিউজ, কুয়েত টাইমস

কুয়েতে ভারতীয় নাগরিক রয়েছে ১.৪৫ মিলিয়ন বা ১০ লাখ ৪৫ হাজার। কুয়েত সংসদের আইন ও আইনসভা কমিটি বলছে উত্থাপিত বিলটির খসড়া সাংবিধানিক। এখন বিলটি নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা করতে তা পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট কমিটিতে।

সংযুক্ত আরব আমিরাত , সৌদি আরব , কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিপুল পরিমান ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন। কোভিড পরিস্থিতি ছাড়াও প্রবাসীদের বিভিন্ন ফি ও বিল বৃদ্ধির কারণে সেসব দেশে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় অনেক ভারতীয় নাগরিকের মত অন্যান্য দেশের নাগরিকও নিজদেশে ফিরতে বাধ্য হচ্ছেন ।

কোভিড পরিস্থিতিতে কুয়েতে প্রবাসীদের অবস্থানের ব্যাপারে দেশটির সরকার এমনিতে কড়াকড়ি অবস্থান নিয়েছে। দেশটির আইনজীবী ও সরকারি কর্মকর্তারা বিদেশিদের সংখ্যা হ্রাস করার আহবান জানিয়েছেন। গত মাসে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ প্রবাসীদের সংখ্যা ৭০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেন । এর এক সপ্তাহ পর কুয়েত পেট্রোলিয়াম কোম্পানি আর কোনো বিদেশি নাগরিক নিয়োগ না দেয়ার সিদ্ধান্ত নেয় । এ দিকে কুয়েতের এমপি ওসামা আল চাহিন সংসদে বিদেশি নাগরিকদের স্থলে কুয়েতি নাগরিকদের নিয়োগের আহ্বান জানিয়েছেন ।

 জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন