প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
প্রেসিডেন্ট এরদোগান আয়া সোফিয়া পরিদর্শন করেছেন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আয়া সোফিয়া পরিদর্শন করেছেন এবং বলেছেন, আগামী ২৪ জুলাই এখানে জুমা নামাজ আদায় হবে, যেখানে ১ হাজার থেকে দেড় হাজার মুসল্লী নামাজ পড়বে। তুর্কি ডেইলি টিআরটি নেট টিআর-এ এই সংবাদ প্রকাশিত হয়েছে।
এসময় প্রেসিডেন্ট এরদোগানের সাথে কমিউনিকেশন মন্ত্র ফাহেরেটিন আলটুন,গণপূর্ত মন্ত্রী সুলায়মান সোয়েলু এবং প্রেসিডেন্টের ধর্ম বিষয়ক উপদেষ্ট অধ্যাপক ড. আলী এরবাস উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান নিজেই তার টুইটারে পরিদর্শনের ছবিগুলো ছড়িয়ে দেন। গত ১৭ জুলাই এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আয়া সোফিয়া তুরস্কের সার্বভৌমত্বের ব্যাপার। এটা নিয়ে বিভিন্ন দেশের সমালোচনার সুযোগ নেই।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment