x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সৌদিতে ইয়েমেনের ব্যাপক ড্রোন হামলা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইয়েমেনী সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের বিমানবাহিনী ড্রোন ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক আকারে হামলা চালিয়েছে। সৌদি আরবের খামিস মাশিত এলাকার কিং খালিদ বিমানঘাঁটি এবং নাজরানের বিমানবন্দরে শুক্রবার দুপুরে এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেন জানিয়েছে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরো হামলা চালানো হবে।

তিনি জানান, এই হামলায় ইয়েমেনের বিমান বাহিনী কাসেফ-টু ড্রোন ব্যবহার করে।

জেনারেল সারিয়ি জানান, নাজরান বিমানবন্দরের কন্ট্রোল রুম, অস্ত্রের গুদাম এবং খামিস মুশাইত শহরের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়।

গত বৃহস্পতিবার জেনারেল সারিয়ী বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার ইয়েমেনের ওপর বর্বর আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের ওপর হামলা চালানো ইয়েমেনিদের বৈধ অধিকার। 
সূত্র: পার্সটুডে

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন