x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

তালেবানের সঙ্গে চুক্তি: আফগানিস্তানে ৫ সামরিক ঘাঁটি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : আফগানিস্তান থেকে পাঁচটি ঘাঁটি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেন্টাগন। চলতি বছরের গোড়ার দিকে তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী ঘাঁটিগুলো গুটিয়ে ফেলা হচ্ছে বলে মঙ্গলবার পেন্টাগন এই ঘোষণা দেয়। ফলে আফগানিস্তানে মার্কিন সেনাও কমবে।

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান বলেন, আফগানিস্তানে মার্কিন সেনা সাড়ে আট হাজারের মতো থাকবে। পাশাপাশি আগে মার্কিন বাহিনীর ব্যবহার করা পাঁচটি ঘাঁটি আফগান অংশীদারদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

হফম্যান বলেন, আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি সংখ্যা দিয়ে নয়, সামর্থ দিয়ে বিচার করা হবে। আমাদের নিজেদের, আমাদের মিত্র ও অংশীদার এবং মার্কিন স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সামর্থ্য ও কর্তৃত্ব আমরা বজায় রাখবো।

বিবৃতিতে তালেবানের সঙ্গে আল-কায়দার অব্যাহত যোগাযোগ প্রশ্নে কিছু বলা হয়নি। যদিও চলতি মাসের গোড়ার দিকে প্রতিরক্ষা বিভাগের এক রিপোর্টে এ ব্যাপারে উল্লেখ করা হয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে মার্কিন ও তালেবানের মধ্যে ঐতিহাসিক চুক্তি হয়। ফলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ থেকে দেশটির বেরিয়ে যাওয়ার পথ তৈরি হয়। প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র।

চুক্তিতে তালেবান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সেনা কমানো, সন্ত্রাস মোকাবেলা, আন্ত:আফগান আলোচনা শুরু ইত্যাদি রয়েছে। বিদেশী বাহিনী প্রত্যাহারের জন্য ১৪ মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে ফেব্রুয়ারিতে চুক্তি স্বাক্ষরের পর থকে তালেবান বাহিনী সরকারি সেনাদের উপর হামলা জোরদার করেছে। সূত্র : সিএনএন

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন