x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

চুক্তি অনুযায়ী দ্রুত গতিতে আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয়ার বিষয়ে সম্মতি জানায়। গত চার মাসে দেশটি থেকে বিপুল সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় এক তৃতীয়াংশ সেনা প্রত্যাহার করা হয়েছে। ইতোমধ্যেই ১৩ হাজার সেনা থেকে কমে এখন আফগানিস্তানে ৮ হাজার ৬শ সেনা রয়েছে। 

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানিয়েছিলেন যে, চুক্তি অনুযায়ী তারা শর্ত পূরণ করেছেন।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী, সেনা সরিয়ে নেওয়ার কথা। আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।

টুইন টাওয়ারে হামলার ঘটনার পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ২০ বছর পর এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে, ২০২১ সালের মে মাসের মধ্যে সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে বলে নিশ্চয়তা দিয়েছেন জেনারেল কেনেথ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন