প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনায় ২৪ ঘন্টায় আরও ৫৫ জনের মৃত্যু,নতুন শনাক্ত ২৭৩৮
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫২ জনে। এছাড়া একই সময়ে নতুন করে দুই হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট এক লাখ ৬২ হাজার ৪১৭ জন ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হলেন।
আজ রবিবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশের ৭৩টি আরটি-পিসিআর ল্যাবের মধ্যে ৬৮টির পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৯৮৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৪৬ হাজার ৬২টিতে।
দেশে নতুন করে আরো এক হাজার ৯০৪ জন করোনারোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ হাজার ৬২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ২০ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৫ শতাংশ।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment