x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাংলাদেশের ‘ভুয়া’ করোনা সার্টিফিকেটের খবর ইতালির গণমাধ্যমে প্রধান শিরোনাম!

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশে কোভিড-১৯ এর ‘ভুয়া’ সনদ বিক্রি হচ্ছে বলে ইতালির একাধিক জাতীয় দৈনিকে খবর প্রকাশ করা হয়েছে।

ইতিমধ্যে সংবাদটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়েছে। শুধু তাই নয়, এই সংবাদ ইউরোপের অন্য দেশে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি টেস্ট না করেই করোনাভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অভিযোগে উঠে বাংলাদেশের রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এরপর গত মঙ্গলবার সিলগালা করে দেয়া হয় ঢাকার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়।

এর পরদিনই ইতালির গণমাধ্যমগুলোতে বাংলাদেশের এই বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। শুধু তাই নয়, বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে দোহা থেকে যাওয়া ১২৫ বাংলাদেশিকে বিমান থেকে নামতে দেয়নি ইতালি।

বুধবার (৮ জুলাই) ইতালির পাঠকপ্রিয় পত্রিকা ইল মেসাজ্জেরোর প্রথম পাতায় ‘দাল বাংলাদেশ কন তেস্ত ফালসি’ বা ‘বাংলাদেশ থেকে ভুয়া টেস্ট সহকারে’ শিরোনামে প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জ্বর নিয়েও দেশ ছাড়তে মাত্র ৩৬ ইউরো বা সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন।

স্লোভেনিয়া ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থী রাকিব হাসান রাফি জানান, তার এক ইতালিয়ান শিক্ষক সকালে তাকে ডেকে পত্রিকার শিরোনামটি দেখান। সংবাদটি এখন ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে বলে জানান তিনি।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন