x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বাজেট প্রত্যাখ্যান করে সংসদের বাইরে বিএনপির এমপিদের বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জাগো প্রহরী : ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে বুধবার ( ১ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদের বাইরে বিক্ষোভ করেছেন বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। মঙ্গলবার চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি জানিয়ে বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে।

জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখ্যান করছি জানিয়ে বিএনপির এমপিরা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনো বাজেট পাস হয়নি।  

এসময় বিএনপির এমপিদের মধ্যে বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা উপস্থিত ছিলেন।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন