প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
দেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু,শনাক্ত ২৭৩৩
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মারা গেলেন ২,৪৯৬ জন। এছাড়া একই সময়ে আরও ২,৭৩৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৯৬,৩২৩ জন।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, ৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২,৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৯,৯৩,২৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৪,০০২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৫৩৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৯৩,৫৯০ জন। আর গতকাল আরও ৩৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৪৫৭ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,৭৯৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,০৫,০২৩ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment