x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন: র‌্যাব ডিজি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ঈদের জামাতগুলোতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, গত ঈদের ন্যায় এবারও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া সার্বিকভাবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। তাই দেশবাসীকে জানাতে চাই আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন। র‌্যাব নিরাপত্তার দায়িত্বে আছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী পশুবহনকারী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। সড়কে মহাসড়কে নিরাপত্তার জন্য র‌্যাবের টহল পরিচালিত হচ্ছে। হাটে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা এখনও কোনো সমস্যার কথা বলেননি। এরপরও যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি দেখবো।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন