x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আগামী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।

আজ শনিবার যশোর-৬ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।

তিনি জানান, ভোট কেন্দ্রে মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে এবং হাতে স্যানেটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। সাবান দিয়েও হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।

কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আবু হেনা খন্দকার অহিদুল করিম, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। সূত্র: বাসস ৷

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন