x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

জেকেজি, রিজেন্টের সনদ নিয়ে কেউ ইতালি যাননি : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বিতর্কিত জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল থেকে নভেল করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইতালি যাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার রাতে গণমাধ্যমকে তিনি জানান, কভিড-১৯ মহামারির মধ্যে এ যাবৎ ইতালিতে ফিরে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মাত্র ৩৩ জন কভিড-১৯ 'নেগেটিভ' সনদ নিয়ে গেছেন। তাদের সনদগুলো নিয়েছেন অন্যত্র পরীক্ষার মাধ্যমে। সেই সনদগুলো যথার্থ ছিল।

তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়ার সময় কভিড-১৯ সনদ থাকার বিষয়টি বাধ্যতামূলক করেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া কভিড-১৯ 'নেগেটিভ' সনদ নিয়ে বাংলাদেশিরা ইতালি গেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিচ্ছে তা সঠিক নয়। 

এছাড়া ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ওপর আগামী ২ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন খবরও সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশসহ ১৩টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

 জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন