প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
করোনায় আরো ৪১ জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত ৩০৫৭
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : দেশে করোনাভাইরাসে মৃত্যুর তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় যুক্ত হয়েছেন আরও ৪১ জন। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৭০৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে তিন হাজার ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
দেশের মোট ৮০টি ল্যাবে করোনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ১৪৯টি। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৮৪১ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ।
গেল ২৪ ঘণ্টা আক্রান্ত শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ এবং এপর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। তবে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment