x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

৫১ কোটি টাকা ব্যয়ে নেপালে বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বাংলাদেশ ৫১ কোটি টাকা ব্যয়ে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্টের স্থানের সঙ্গে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা যোগসূত্র আছে। তাই সেখানে একটা আশ্রম বা প্যাভিলিয়ন নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করা হয়। এরপরই তারা একটা প্লট দিয়েছে। পুরো প্রসেসটি কাঠমুন্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈধ আশ্রম নির্মাণ এবং প্যাভিলিওনের খরচ বাংলাদেশকেই বহন করতে হবে। এই শর্তে প্লটটি বরাদ্দ দিয়েছে তারা। আর তা নির্মাণে মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকা খরচ হবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট ডিজাইনসহ সব কার্যক্রমে রাজি হয়েছে এবং অনুমোদন দিয়েছে। যেহেতু এটা অন্য দেশের সঙ্গে চুক্তি, তাই এটি মন্ত্রিসভায় এসেছে এবং মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, যোগ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন