প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করছে ডিজিটাল আইন : জাতীয় সাংস্কৃতিক ফোরাম
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : সম্প্রতি বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক ইকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় সাংস্কৃতিক ফোরাম (জাসাফ) এর নির্বাহী সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল ও সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান।
শনিবার ( ৪ জুলাই ) এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে। সরকারের কোন কর্মকর্তা বা এমপি, মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কোন সত্য প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ ব্যবহার করা হচ্ছে। এ আইন প্রণয়নের পর থেকেই সম্পাদক, সাংবাদিক ও সংবাদ কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার, হযরানির ঘটনা অব্যাহত রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এ ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবাদ মাধ্যমের কন্ঠরোধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিবৃতিতে নেতৃদ্বয় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের উপর দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মীদের উপর দায়েরকৃত সকল নিবর্তনমূলক মামলা, গ্রেফতার নির্যাতন বন্ধ ও স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধকারী ডিজিটাল নিরাপত্তা আইন অবিলম্বে বাতিলের দাবি জানান।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment