x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শাহবাগে করোনা টেস্টের ফি বাতিল করার দাবিতে ইশার বিক্ষোভ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনা পরীক্ষার টেস্ট ফি বাতিল এবং চিকিৎসা খাতসহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি দাবি নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ বৃহস্পতিবার ( ২ জুলাই ) রাজধানীর শাহবাগে “করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা”র প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন –

বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম বিশ দেশের তালিকায় প্রবেশ করেছে। করোনা মহামারীর ১০০ দিন পেরিয়ে গেলেও সনাক্তকরণ পরীক্ষা একেবারেই অপ্রতুল। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ মহাতঙ্কে দিনাতিপাত করছে। কিন্তু সরকার ইতোমধ্যে করোনা টেস্ট ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে দেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

তিনি আরো বলেন, যেখানে মানুষ ধীরে ধীরে দারিদ্র্য থেকে দারিদ্র্য সীমার নিচে অবগাহন করছে । তারপর এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা অধিকার হরণ করার নামান্তর। এই সিদ্ধান্তে দেশে আরো গভীর থেকে গভীরতর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে । এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। তাই অনতিবিলম্বে এই সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বিনা মূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।

এছাড়াও এহেন সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনও স্বাস্থ্যখাতে আয়েশী ঢংয়ে চলছে সীমাহীন লুটপাট । ঢাকা মেডিকেলের চিকিৎসকদের এক মাসের খাবার বিল ২০ কোটি টাকার রিপোর্ট ই বলে দেয় লুটেরাদের লুটপাট থেমে নেই। আমরা দাবি করছি নাগরিকের চিকিৎসা সেবা বিনা শর্তে রাষ্ট্রকেই বহন করতে হবে ।

সমাবেশ শেষে জাতীয় জাদুঘর থেকে টিএসসি অভিমুখে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্যে এসে সমাপ্ত হয়। সমাবেশে বক্তারা করোনা সংকটে চিকিৎসায় সরকারের চরম অব্যবস্থাপনা, সীমাহীন লুটপাটের তীব্র সমালোচনা করেন।

সমাবেশ শেষে স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রতিবাদ ও সীমান্তে বিএসএফ কর্তৃক নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদে ৪ঠা জুলাই শনিবার জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম।

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি আব্দুজ্জাহের আরেফী, সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ নূর উন নাবী, সাংগঠনি সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমীন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, অর্থ ও কল্যাণ সম্পাদক ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম এ হাসিব গোলদার, আলিয়া মাদরাসা সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ, স্কুল সম্পাদক ও ঢাবি সভাপতি মাহমুদুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য সোইমান দেওয়ান সাকিব, মুনতাসির আহমাদ সহ ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন