x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ভারত নদীর বাঁধ খুলে দেওয়ায় পানি ঢুকছে দেশে: বিএনপি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : দেশের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, ভারত অভিন্ন নদীগুলোর সব বাঁধ ও ব্যারেজের গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানি বাংলাদেশে ঢুকেছে। সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সরকার একেবারেই উদাসীন।

সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।

রোববার (২৬ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত অভিন্ন নদীগুলোর সব বাঁধ ও ব্যারেজের গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানি বাংলাদেশে ঢুকেছে। সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সরকার একেবারেই উদাসীন। এখন পর্যন্ত কোনো উদ্ধার বা ত্রাণ কার্যক্রম শুরু করেছে বলে জানা নেই। করোনাভাইরাসের সঙ্গে এই বন্যা জনজীবনে ভয়াবহ দুর্য়োগ সৃষ্টি করেছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে বিএনপি একটি ত্রাণ কমিটি গঠন করেছে। বিএনপি জানায়, দ্রুতই তারা ত্রাণ কার্যক্রম শুরু করবে। এ ছাড়া দলের এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আউয়াল খানসহ যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের জন্য শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সিদ্ধান্ত হয়, ১ আগস্ট ঈদুল আজহার দিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন স্থায়ী কমিটির সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন