x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আল্লামা সুলাইমান নোমানী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আহ্বান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :হজরত হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা,প্রখ্যাত হাদিস বিশারদ,আহসানুল মুনাজির শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী দা.বা. গুরুতর অসুস্থ হয়ে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শে বর্তমানে কামরাঙীরচর মাদ্রাসার নিজ বাসায় অবস্থান করছেন ৷

তিনি ব্রেইন,স্মৃতি শক্তি ও চোখের সমস্যায় ভুগছেন , এর আগে এই সকল সমস্যার জন্য উচ্চতর চিকিৎসার জন্য ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং চোখের সমস্যার জন্য বারডেম,ইসলামীয়া ও বাংলাদেশ আই হাসপাতালে একাধিক অপারেশন হয়েছে|

তিনি ১৯৬৪ সাল থেকে এই দেশে অদ্যাবধি পর্যন্ত কুরআন হাদিসের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন | বর্তমানে তিনি প্রায় ১৫-২০ মাদ্রাসায় শাইখুল হাদিসের পদে অধিস্ঠিত আছেন | ৪২ বছরের অধিক সময় যাবত সর্বোচ্চ হাদিস গ্রন্থ সহিহ বুখারীর দরস দিয়ে আসছেন| হাটহাজারী মাদ্রাসা থেকে তাকমিল শেষ করে স্বীয় ওস্তাদ ও পীর ততকালীন হাটহাজারীর মুহতামিম আল্লামা আব্দুল ওয়াহহাব রহ. নির্দেশে প্রথমে ফেনীর শর্শদী মাদ্রাসা এবং স্বাধীনতার পর ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম,শাইখুত তাফসির এবং সদরে মুফতির দায়িত্ব পালন করেন| অত:পর তিনি মালিবাগ,পীরজংগী, তাতিবাজার, মুহাম্মদপুর জামেয়া মুহাম্মদিয়া, মিরপুর ১১ জামেয়া মুহাম্মদিয়ায় বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাব,মান্তেক,বালাগাত ও তাফসিরের কিতাব পাঠদান করেন৷

বর্তমানে তিনি কামরাংগীরচর নূরিয়া,আজিমপুর মাদ্রাসা, মুসলিম বাগ মাদ্রাসা, মিরপুর জামেউল উলুম , সাভার ব্যাংক কোলোনী মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসায় বুখারী পাঠদান করেন এবং গাজীপুর জেলার টংগী বাজার কেন্দ্রীয় মসজিদে প্রায় ৩০ বছর জাবত খতিবের দায়িত্ববহন করছেন ৷

অসুস্থতার কারণে এখন এই সকল খেদমত পালন করা কঠিন হয়ে পড়েছে ৷ আল্লামা সুলাইমান নোমানী এক মহিরুহ, তিনি গোটা মুসলিম অতুলনীয় সম্পদ|
শায়খ দেশবাসীর কাছে উনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন |

আল্লাহ তাকে পরিপুর্ন সুস্থতা দান করে আবার দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন ,আমিন ইয়া রব্বাল আলামিন ৷

জাগো প্রহরী This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন