x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান আলেমদের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি আলেমরা। রোববার (৯ আগস্ট) রাজধানীর মিরপুরে আলেমদের একটি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

আলেমরা বলছেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদরাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষও শুরু করা যায়নি।

এছাড়া দীর্ঘদিন মাদরাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আলেমরা মনে করেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক ব্যবস্থাপনায় পরিচালিত। যেমন দেশের কওমি মাদরাসাসমূহ। এ সকল আবাসিক প্রতিষ্ঠান বা কওমি মাদরাসা খোলা থাকলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে না। তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো অবিলম্বে খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মিরপুর-১৩ দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহর তত্ত্বাবধানে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দীনি মাদরাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ,মাওলানা ইয়াহয়া মাহমুদ ও বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং কওমি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।

এছাড়া জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস আল্লামা শেখ আজিমুদ্দিন, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান মুফতি খোরশেদ আলম কাসেমি, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুল হক কাসেমি, খাদেমুল ইসলামের মুহতামিম মুফতি শহিদুল্লাহ কাসেমী, বাইতুস সালাম পল্লবীর মুহতামিম মুফতি সাইফুজ্জামান, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, দারুল উলুম মিরপুর-৬ এর শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম কাসেমী, জামিয়া আশরাফিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, জামেউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ছিফাতুল্লাহ রাহমানীসহ প্রমূখ আলেমরা উপস্থিত ছিলেন।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন