x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আন্তর্জাতিক আইনে জেরুজালেম ইসরায়েলের রাজধানী নয় : ইতালির আদালত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ফিলিস্তিনের পশ্চিম তীরে জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে মানে না ইতালি। দেশটির আদালত ট্রিবিউনাল ডি রোমার মতে, কেউ তা মানলে আন্তর্জাতিক আইনকে অমান্য করবে। কারণ আন্তর্জাতিক আইন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না।

মিডল ইস্ট মনিটরের বরাতে জানা যায়, গতকাল রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ রায় দেন রোম কোর্ট হিসেবে পরিচিত ট্রাইব্যুনাল ডি রোমা।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাভিও ইনসিন্না নামের ইতালির জনপ্রিয় একজন টেলিভিশন উপস্থাপকের অনুষ্ঠানে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে দেশটির দুইটি সংগঠন আদালতের শরণাপন্ন হয়। তাদের আবেদনের ভিত্তিতেই এ বিষয়ে অভিমত জানান বিচারক।

অনুষ্ঠানটির সঞ্চালক ফ্ল্যাভিও ইনসিনা গত মে মাসের ২১ তারিখ এক অনুষ্ঠানে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করেন। সেদিন অনুষ্ঠানে একজন প্রতিযোগিকে জিজ্ঞাসা করা হয়, ইসরায়েলের রাজধানীর নাম কি? উত্তরে তিনি তেল-আবিবের কথা বললে ফ্ল্যাভিও বলেন, এটা ভুল। সেসময় তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করেন।

রায়ে আদালত বলেছেন, ওই অনুষ্ঠানের পরবর্তী পর্বে এটা উল্লেখ করতে হবে যে, ‘আন্তর্জাতিক আইনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’

ইতালির পররাষ্ট্র নীতি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে দেশটিতে বিতর্কের সূত্রপাত হয়। ওই বিতর্ক শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এ শহরেই মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ অবস্থিত। মক্কা ও মদিনার পর এটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান। ১৯৮০ সালে পুরো জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। শহরটিকে তারা ইহুদিবাদী রাষ্ট্রের ‘শাশ্বত এবং অবিভক্ত রাজধানী’ দাবি করতে থাকে। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক আইনে ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে বলপূর্বক ইহুদি বসতি স্থাপনকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

আদালত আরো বলে, জাতিসংঘ এই ইস্যুতে সরব অবস্থানে রয়েছে। বেশ কয়েকবার পশ্চিম তীর, ফিলিস্তিন অধ্যুষিত এলাকা এবং পূর্ব জেরুজালেমের সঙ্কট নিয়ে তাদের মতামতও তুলে ধরেছে। ইসরায়েলি কার্যক্রমের কঠোর নিন্দাও করেছে তারা। জেরুজালেমকে রাজধানী করার প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে যেতে পারি না। জাতিসংঘের নেওয়া সিদ্ধান্তই আন্তর্জাতিক আইন হিসেবে পরিগণিত।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন