x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মহররমে শোভাযাত্রা নিষিদ্ধ করলো ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এবছর মহররমে শিয়া সম্প্রদায়ের শোভাযাত্রা ও তাজিয়া মিছিল করা যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মহররমে শোভাযাত্রার অনুমতি চেয়ে দায়ের করা একটি জনস্বার্থ মামলা গতকাল (বৃহস্পতিবার) খারিজ করে দেয় দেশটির শীর্ষ আদালত।

জনস্বার্থ মামলাটির আবেদনকারী সাইদ কালবে জাভেদের যুক্তি ছিল, জৈনদের ধর্মীয় অনুষ্ঠানের শেষ দু’দিনের প্রার্থনার জন্য মুম্বইয়ের তিনটি উপাসনাস্থল খোলার অনুমতি দিয়েছে সুপ্রীম কোর্ট। পুরীতে জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য একই রকম অনুমতি দেওয়া হয়েছিল। তাই মহরমের ক্ষেত্রেও কিছু আইনি শিথিলতার আর্জি জানিয়েছিলেন তিনি।

দেশটির শীর্ষ আদালত সেই যুক্তি খারিজ করে জানায়, দু’টি ক্ষেত্রে সুনির্দিষ্ট এলাকার জন্য কিছু ছাড় দেওয়া হয়েছিল। সেই ছাড় সারা দেশে কার্যকরী ছিল না। পুরীর রথযাত্রা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘‘ওই রথ  একটি মাত্র শহরের নির্দিষ্ট একটি স্থান থেকে বার হয়। একটি নির্দিষ্ট রুট ধরে যায়। সেক্ষেত্রে রথযাত্রায় ঝুঁকির মাত্রা আঁচ করা যায়। কিন্তু সমস্যা হল, আপনি সারা দেশে মহরমের শোভাযাত্রার অনুমতি চাইছেন।”

আবেদনকারী জাভেদ এর পরে শিয়াদের জন্য লখনউতে মহরমের শোভাযাত্রার অনুমতি চেয়েছিলেন। এ বিষয়ে তাঁকে ইলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ‘পরামর্শ’ দেয় প্রধান বিচারপতি বোবদের বেঞ্চ। সূত্র: আনন্দবাজার।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন