x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেওয়া এখন অন্যতম প্রধান কাজ : জাতিসংঘ মহাসচিব

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ বলেছেন, করোনা মহামারিতে ১০০ কোটি শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। মঙ্গলবার ভিডিও কনফারেন্সে জাতিসংঘের একটি অনুষ্ঠানে মহাসচিব আরও বলেন, শিক্ষার্থীদেরকে নিরাপদে শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়াই হবে এখনকার অন্যতম শীর্ষ অগ্রাধিকার। -নিউইয়র্ক টাইমস

গুতেরেজ বলেন, জুলাইয়ের মাঝামাঝি নাগাদ ১৬০টি দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অন্তত চার কোটি শিশুর জীবন থেকে প্রি-স্কুল হারিয়ে গেছে। তিনি বলেন, এখন আমরা মুখোমুখি হয়েছি এক প্রজন্মগত বিপর্যয়ের, যেটা কয়েক দশকের প্রগতিকে নস্যাৎ করে দিতে পারে এবং সমাজে প্রোথিত অসমতা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে। জাতিসংঘ মহাসচিব বলেন, কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ যখনই নিয়ন্ত্রণে আসবে তখনই যতটা নিরাপদে সম্ভব স্কুল শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়া হবে অন্যতম প্রধান কাজ। এজন্য অভিভাবক, শিক্ষক, কমিটি ও তরুণদের আলোচনা করা জরুরি।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন