প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
'নেত্রকোনার নৌ দূর্ঘটনায় শহীদদের প্রতি গভীর শোক এবং সারা দেশে কোরআন খতমের আহ্বান'
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : নেত্রকোনার মদন থানার উচিতপুর হাওরে নৌ দূর্ঘটনায় ময়মনসিংহ সদরের সিরতা ইউনিয়নের মারকাযুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রখ্যাত আলেমেদ্বীন হযরত মাওলানা মাহফুজুর রহমান, তার দুই পুত্র এবং দুই ভাতিজাসহ মোট সতেরজন উলামায়ে কেরাম শহীদ হওয়ার ঘটনায় জামেউল উলূম মাদ্রাসা মিরপুর ১৪ ঢাকা'র প্রবীন মুহাদ্দীস মুফতী রুহুল আমীন (বাবা হুজুর) গভীর শোক ও শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন৷
বুধবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাবা হুজুর আরো বলেন,নেত্রকোনার উচিতপুর হাওরে নৌ দূর্ঘটনায় মৃত্যুবরণকারী সবাই হাফেজ,আলেম এবং মুফতী।একসঙ্গে এতজন হাফেজ এবং আলেমের এভাবে চলে যাওয়াতে সত্যিই আমরা মর্মাহত ও ব্যথিত।
এছাড়াও,দেশের সকল মসজিদের সম্মানিত ইমাম এবং খতীবদের নিকট পাঁচ ওয়াক্ত নামাজের পরে শহীদদের মাগফিরাত কামনায় দুআ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বিশেষ করে মাদ্রাসার তালেবে ইলেমদেরকে সূরা ইয়াসিন, আর রহমান ইত্যাদিসহ কোরআনে কারীমের ফযিলতপূর্ণ সূরা তিলাওয়াত এবং দুরুদপাঠ করে মর্মান্তিক এই নৌ দূর্ঘটনায় নিহত শহীদদের মাগফিরাত কামনায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে সমাজের দ্বীনদ্বার মুসল্লীদেরকে নিয়ে বিশেষভাবে দুআ-মুনাজাত করার আহ্বান জানিয়েছেন।
জাগো প্রহরী/হাসান
This theme has been developed by OURISLABD.

Post a Comment