x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ইসরায়েল লেবাননে বিমান থেকে বোমাবর্ষণ করেছে। গতকাল মঙ্গলবার দিনগত রাতে লেবাননের শিয়া গ্রুপ হিজবুল্লাহ’র পোস্ট টার্গেট করে এই বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনীর ওপর লেবানন থেকে গুলি ছোঁড়ার পর এই বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

যদিও লেবাননের ভূখণ্ড থেকে ওই গুলিবর্ষণের ঘটনায় কোনো ইসরাইলি সেনা আঘাত পায়নি। এই গুলিবর্ষণের জবাবে ইসরাইলি সেনারা ইলুমিনেশন ফ্লেয়ার, স্মোক শেল ও পাল্টা গুলিবর্ষণ করে বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী।

দখলদার দেশটির সেনাবাহিনী জানায়, গুলিবর্ষণের জবাবে রাতে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অ্যাটাক হেলিকপ্টারগুলো ও বিমান সীমান্ত এলাকায় হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্টগুলোতে আঘাত হেনেছে।

এদিকে ওই হামলার পর তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি হিজবুল্লাহ। গত কয়েক সপ্তাহ ধরেই সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত মাসে ইসরায়েল অভিযোগ করে যে, দেশটিতে অন্প্রুবেশের চেষ্টা চালিয়েছে হিজবুল্লাহ। তবে ইরান সমর্থিত গ্রুপটি এমন অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে গুলি ও পাল্টা হামলার এসব ঘটনা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী। তবে সকালে তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন