x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন রুখতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

একইসঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। ইরনা জানিয়েছে, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন। বিবৃতিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়। এদিকে লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: ডেইলি সাবাহর।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন