x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

নিষেধাজ্ঞা শুধু পম্পেওর কল্পনার জগতে পুনর্বহাল হবে: ইরান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিরোধিতা সত্ত্বেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে বলে যে দাবি করেছেন তা শুধু পম্পেওর কল্পনার জগতে পুনর্বহাল হবে অন্য কোথাও নয়।

তিনি শুক্রবার ভোরে এক টুইটার বার্তায় বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্যে বর্তমান সভাপতিসহ ১৩ দেশ আমেরিকার স্ন্যাপব্যাক ম্যাকানিজম পুনর্বহালের আবেদন প্রত্যাখ্যান করেছে। এছাড়া, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনও আইনগত বৈধতা তার নেই।

খাতিবযাদে বলেন, এ অবস্থায় পম্পেও ৩০ দিনের উল্টো গণনার যে দাবি করেছেন তা শুধু তার মনোজগতে গণনা করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের ব্যাপারে একটি ভিন্ন জগতে বসবাস করছেন বলেও ইরানের এ মুখপাত্র মন্তব্য করেন।  
পম্পেও বৃহস্পতবিার এক টুইটার বার্তায় দাবি করেছিলেন, “গ্রিনিচমান সময় ২০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাবে। ”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যেদিন থেকে তার দেশ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজমের আবেদন জানিয়েছেন সেদিন থেকেই তা চালু হয়েছে এবং তার ৩০ দিনের মাথায় ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হয়ে যাবে।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন