প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
আফগানিস্তানে গত দুই দিনে অন্তত ৪৪ তালেবান নিহত
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে গত দুই দিনে কমপক্ষে ৪৪ তালেবান জঙ্গি নিহত হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার পর তারা প্রাণ হারালো। শনিবার (২৯ আগস্ট) সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। খবর সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে কারী আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লা খায়রুল্লাহ ওরফে কারী আহমেদ এবং কারী হাফিজ নামে পরিচিত সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার রয়েছে।
দেশটির সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে অভিযান চলাকালে আরো ৩৭ জন তালেবান সদস্য আহত হয়। এ প্রতিবেদনের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

Post a Comment