প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
লেবাননে বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী বিক্ষোভ, মৃত বেড়ে ১৫৭
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। এসময় বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে লেবাননের সংসদ ভবনের সামনের সড়কে বিক্ষোভকারীরা সরকারবিরোধী অবস্থায় নেয়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় বিক্ষোভকারীদের দমাতে টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে।
দেশটির সরকার বলছে, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। সেখান থেকেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তবে লেবাননের অনেকেই অভিযোগ করে বলেছেন যে, সরকারের অবহেলার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে, যার ফলে কমপক্ষে ১৫৭ জন মারা গেছে এবং প্রায় ৫ হাজার মানুষ আহত হয়েছে।
উল্লেখ্য, লেবাননের রাজধানী বৈরুতে ৪ আগস্ট বিস্ফোরণে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বিস্ফোরণের পর শুরু হওয়া সরকারি তদন্তের আওতায় অভিযুক্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment