x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কাশ্মিরে আশুরার মিছিলে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর গুলি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
স্লোগান দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক একজন ও (ডানে) আহত একজন হাসপাতালে - ছবি : রয়টার্স ও টুইটার
জাগো প্রহরী : অধিকৃত কাশ্মিরে মুসলমানদের আশুরার মিছিলে শটগানের গুলি চালিয়েছে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শিয়াদের এ মিছিলে হামলার ঘটনায় বহু আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

মহররমের ১০ তারিখ উপলক্ষে শনিবার এ মিছিলের আয়োজন করে প্রায় ৯৭ শতাংশ মুসলিম অধ্যুষিত হিমালয়ান অঞ্চলটির মানুষজন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর আলি বার্তা সংস্থা এএফপিকে জানান, মিছিলটি কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের পার্শ্ববর্তী বেমিনা এলাকা থেকে শুরু হয়। এ সময় সরকারি বাহিনীর অনেক সদস্য উপস্থিত ছিলেন।

জাফর আলি ও অন্য যারা দেখেছেন তারা জানিয়েছেন, সমাবেশ বানচাল করতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ বলছে, করোনাভাইরাসের কারণে জারি করা নিষেধাজ্ঞা ভেঙেছেন এ লোকজন।

অন্য আরেক প্রত্যক্ষদর্শী ইকবাল আহমেদ জানিয়েছেন, মিছিলটি শান্তিপূর্ণই ছিল এবং সেখানে নারীরাও অংশ নিয়েছিলেন। তারপরও গুলি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এছাড়া, হাসপাতালের কর্মীরা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, অন্তত ৩০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে কিছু ছিল গুলি ও টিয়ার গ্যাসে আহত।
সূত্র : আলজাজিরা

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন