x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

কওমি মাদরাসা ছাড়া দেশের অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
জাগো প্রহরী : করোনাভাইরাস মহামারির কারণে কওমি মাদরাসা ছাড়া দেশের অন্য সব প্রাথমিক  শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন গণমাধ্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আগের ঘোষণা অনুযায়ী, এই ছুটির মেয়াদ ছিল ৩১ আগস্ট পর্যন্ত। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হলো।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়েছিল। পরে ওই ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। এসময় শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকতে বলা হয়েছে।

এদিকে ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আটকে গেছে। কবে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে, সে নিশ্চিয়তা কেউ দিতে পারছে না ৷

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন