x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : 'পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে'
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা নদীতে অতিরিক্ত স্রোতের মধ্যে পদ্মা সেতুর কাজ চলছে। স্রোতের কারণে পদ্মা সেতুতে স্প্যান বসানো যাচ্ছে না, ফেরিগুলো চরে গিয়ে আটকে যাচ্ছে। আশংকা করা হচ্ছে রাতে যদি ফেরি চলাচল চালু থাকে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশংকা রয়েছে। সরকার চায় না খেয়ালীপনার কারণে পদ্মা সেতুর কর্মকাণ্ড ব্যহত হোক, ক্ষতিগ্রস্ত হোক।

যে কারণে পদ্মা সেতুর নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম, শাহজাহান,  বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাটগাতী লঞ্চ ঘাট পরিদর্শন করেন।  

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন