x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মালিকানা দাবি ভারতের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ভাষণের কপিরাইট করা নেই। এই সুযোগে এর মালিকানা দাবি করে অনলাইনে ভিডিওটি আপলোড করেছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। অর্থও কামাচ্ছে দেদারসে। তবে, দেরিতে হলেও ভাষণের মালিকানা পেতে কাজ শুরু করেছে বাংলাদেশ কপিরাইট অফিস।

‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দিবো, এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ’
ঐতিহাসিক ৭ মার্চের ১৮ মিনিটের যে ভাষণে স্বাধীনতার বীজ বপন করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজ তা দাঁড়িয়ে আছে ফুলেফলে শোভিত বৃক্ষ হয়ে। ইউনেস্কোর বিশ্ব ঐহিত্যের তালিকায় স্থান পাওয়া সে ভাষণ বাংলাদেশের পরম সম্পদ। কিন্তু, জালিতায়াতের মাধ্যমে এই সত্ত্বাধিকারে ভাগ বসাচ্ছে অন্য কেউ।

ইউটিউব ঘাটলেই দেখা যায় ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও আপলোড করে দেদারছে টাকা কামাচ্ছে পশ্চিমবঙ্গের একটি প্রতিষ্ঠান। যার নাম ইনরেকো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। তারা ভাষণটি আপলোড করেছে গান ক্যাটাগরিতে। শিরোনাম দিয়েছে শোনো একটি মুজিবরের থেকে। এমনকি বঙ্গবন্ধুর ভাষণটির লাইলেন্সও নিজেদের বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

ইন্টারনেট দুনিয়ায় বঙ্গবন্ধুর ভাষণের কোন কপিরাইটই না থাকায়, যে যেভাবে পারছে আপলোড করছে।  কপিরাইট আইনে, কোন ব্যক্তি মারা যাওয়ার ৬০ বছর পর কপিরাইট লাগে না। কিন্তু এখনো ৬০ বছর পার না হওয়াতে সুযোগ রয়েছে এ ভাষণের কপিরাইট করার। যা নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ কপিরাইট সমিতি।

বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে বাংলাদেশ কপিরাইট অফিসও। এখন অপেক্ষা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্মতির।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন