x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

অনুমতি ছাড়া ফায়ার সার্ভিসের পোশাক ব্যবহার নিষিদ্ধ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : অনুমতি ছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিন রঙয়ের পোশাক ব্যবহার নিষিদ্ধ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিদপ্তরের অনুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো জন্য ব্যবহার নিষিদ্ধ। বিধি-নিষেধ অমান্য করে তা ব্যবহার করা হলে প্রচলিত আইনে এটি দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

তাতে আরও বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত কালো, ছাই ও কমলা এই তিন রঙয়ের পোশাকের ডিজাইন, রঙ ও পেটেন্টের নিবন্ধন অনুমোদন দিয়েছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর।

গত ২৩ আগস্ট প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার এ কে এম শওকত আলম মজুমদার স্বাক্ষরিত এক নিবন্ধনপত্রের পরিপ্রেক্ষিতে এখন থেকে অধিদপ্তরের অপারেশনাল কর্মীদের ব্যবহূত পোশাকের অলংকৃত ডিজাইন, প্যাটার্ন, রঙয়ের স্বত্ব ও মৌলিকত্ব সংরক্ষণ অনুমোদন লাভ করল প্রতিষ্ঠানটি।

ফলে পূর্বানুমোদন ছাড়া এখন থেকে এই পোশাক অন্য কারো ব্যবহার নিষিদ্ধ এবং এ বিধি অমান্য করে ব্যবহার করলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন