x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সারা দেশে ইন্টারনেটে ধীরগতি; সমস্যায় গ্রাহকরা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে। এতে করে ইন্টারনেটে ধীরগতির সমস্যায় পড়েছেন গ্রাহকরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটার সমস্যার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পটুয়াখালীতে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা হয়েছে। আজ রবিবার দুপুরে এ সমস্যা হওয়ার পর মেরামতের কাজ চলছে। আজকের মধ্যে সমাধান হবে বলে আশা করছি।

সারা দেশে যে ব্যান্ডউইথ ব্যবহার করা হয় তার প্রায় অর্ধেক দ্বিতীয় সাবমেরিন ক্যাবল দিয়ে আসে। এ কারণে ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে বলে জানান ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

 জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন