x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সভ্য সমাজে চলতে পারে না : ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মুহাম্মাদ আবু তালহা এবং মুফতি মোস্তাফিজুর রহমান এক বিবৃতিতে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন অপরাধ দমনের নামে ‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’, ‘আত্মরার্থে গুলি’ চালিয়ে হত্যা এবং কোন  রকমের বিচারবহির্ভূত হত্যাকান্ড সভ্য সমাজে চলতে পারেনা ।

আজ শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বিচার বহির্ভূত হত্যাকান্ড সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী এবং আইনের শাসনের পরিপূর্ণ লঙ্ঘন ও অমানবিক। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যার বিচার সম্পন্ন এবং দোষী ব্যক্তিদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানচ্ছি। তারা বলেন, পুলিশ এ হত্যাকান্ডের দায়ভার এড়াতে পারবে না।

নেতৃদ্বয় আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনও অংশকে এই অধিকার দিলে তার কী পরিণতি নিতে পারে কক্সবাজারে পুলিশি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার হত্যা তার প্রমাণ। তারা বলেন, এটা সাধারণ মানুষের জন্যই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু এর উৎস বন্ধ করা না গেলে বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ উভয়েই আরও বিপদাপন্ন হবে।

জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন