x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সাহেদ-পাপিয়াদের কারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে খোঁজা হবে : নানক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : সাহেদ-পাপিয়াদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ৷

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা সাধারণ সম্পাদক কে এম আজম খসরু।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সাহেদ নিয়ে আপনাদের প্রত্যেকের প্রশ্ন আছে? সাহেদরা কীভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনো ফাঁকফোকর আছে? কোন নেতার হাত ধরে ঢোকে। ওই নেতার হাতকে ভেঙে দিতে হবে। শুধু সাহেদের হাত ভাঙলে চলবে না, সাহেদকে যারা দরজা দিয়ে ঢুকায় তাদের হাতও গুড়িয়ে দিতে হবে। তবু শেখ হাসিনার দলকে রক্ষা করতে হবে।

কোনো হাইব্রিড যেন শ্রমিক লীগের আগামী কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটিতে ঢুকতে না পারে সে ব্যাপারে সংগঠনের নেতাদের সতর্ক থাকার অনুরোধ জানান নানক।

তিনি বলেন, আগামী কমিটিতে ‘ত্যাগ-তিতিক্ষায় পরীক্ষিত যোগ্য নেতাদের জায়গা করে দেবেন। একই কথা, আমার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ; সব জায়গাতেই পাপিয়াদের সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

আগামীকাল বাংলাদেশে ঈদুল আজহা। একই দিন শুরু হচ্ছে শোকাহত আগস্ট মাস। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে আগস্ট মাসের কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে নানক আরও বলেন, কিন্তু এই আগস্ট মাসের নামে কোনো চাঁদাবাজি কাউকে করতে দেয়া হবে না। কঠিনভাবে খেয়াল রাখতে হবে। আগস্ট মাসকে সামনে রেখে কেউ যেন কোনো চাঁদাবাজি না করতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা হলেন এদেশের মেহনতি মানুষের কণ্ঠস্বর। মেহনতি মানুষের প্রতীক। আপনাদের মাধ্যমে সারাদেশের মেহনতি মানুষকে উজ্জীবিত করার জন্য এই করোনাকালীন সময়, বন্যা ও আগামীতেও যদি কোন ধরনের প্রতিকুল পরিবেশ আসে তাহলে সকল কিছুতেই আপনারা মেহনতি মানুষের আশা আকাংখার স্বপ্ন নিয়ে পাশে থাকবেন।

তিনি বলেন, মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করবেন। এটাই আমাদের নেত্রীর আকঙ্খা, এটাই ওনার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে আপনারা দায়িত্ব পালন করবেন। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ১৬ কোটি মানুষের নেত্রী। ১৬ কোটি মানুষকে তিনি ভালোবাসেন।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন