x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'ভারত ধর্মনিরপেক্ষতার আড়ালে উগ্র-হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শি খেলায় মেতেছে'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ভারত ধর্মনিরপেক্ষতার আড়ালে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষতার আড়ালে হিংস্র, উগ্র ও ফ্যাসিবাদী আচরণ করছে। ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন জ্যামিতিক হারে বেড়ে চলছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলাম ও মুসলমানদের ধর্ম পালনে বাধা দেয়া হচ্ছে। শুধু তাই নয়, মোদি সরকার ভারত থেকে মুসলমানের নাম-নিশানা মুছে ফেলতে একের পর উগ্রবাদী সিদ্ধান্ত নিচ্ছে। ঐতিহ্যবাহী বাবরী মসজিদস্থলে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোরবানিসহ মুসলমানদের গরুর গোশত খাওয়াকে কেন্দ্র করে মুসলিমদের উপর জুলুম ও নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসঙ্ঘ, ওআইসি, মুসলিম রাষ্ট্রসমূহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে ভারতের হিন্দুত্ববাদী উগ্রবাদী আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারত সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। গুজরাট মুসলিম গণহত্যার নায়ক নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পরে অপরিণামদর্শি খেলায় মেতে উঠেছে। 

মুফতী ফয়জুল করীম ভারতের উগ্র হিন্দুত্ববাদী ও মুসলিম বিদ্বেষী আচরণের বিরুদ্ধে বিশ্বের মুসলিম নেতৃত্বকে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন