x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

ঢাকায় আলেমদের উদ্যোগে চালু হলো নতুন বাস সার্ভিস

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : পরিবহন সেক্টরে অরাজকতা রোধ ও সর্বসাধারণের সেবা দানের লক্ষ্যে আলেমদের উদ্যোগে ঢাকায় যাত্রা করলো নতুন এসি বাস। নতুন এ বাসের নাম ‘দেশ মাটি ট্রাভেলস লিমিটেড’। রাজধানীর মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড পর্যন্ত চলবে এ বাস। কোম্পানীর বাস সংখ্যা রয়েছে মোট ১৫ টি।

মোহাম্মদপুর টু চিটাগাংরোডে চলাচলকারী এ এসি বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৯০ টাকা। দেশ মাটি ট্রাভেলস লিমিটেড এর চেয়াম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মোহাম্মদপুর বাস স্টেশন ডিপোতে উদ্বোধন করা হয় নতুন এ এসি বাসের। উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ মাটি ট্রাভেলস লিমিটেডের উপদেষ্টা আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদপুর বসিলা এলাকার ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আফিফ আহমেদ। এছাড়া দেশ মাটি ট্রাভেলস লি.এর চেয়ারম্যান মাওলানা জালালুদ্দীন আহমাদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাস মালিক মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, আজ বাসের উদ্বোধন করা হলেও বাস চলবে আরও দুয়েকদিন পর থেকে। রাজধানীর মোহাম্মদপুর থেকে নারায়ণগঞ্জের চিটাগাংরোড পর্যন্ত চলবে এ এসি বাস।

জানা গেছে, একসময় লেগুনা ও টেম্পু সার্ভিস চালু ছিলো দেশ মাটি ট্রাভেলস লি. এর। এরপর নতুন করে বাংলাদেশ রোড ট্রান্সমিশন কমিশন (বিআরটিসি) কর্তৃক রোড পারমিশান নিয়ে নতুন এ এসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন