প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ ৫,আহত ২০
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত পাঁচ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাতে ইশার নামাজের সময় এ ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘এসি বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহত ও দগ্ধের সংখ্যা বাড়তে পারে।’
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে এসি বিস্ফোরণে দগ্ধ কাউকে পাইনি।’
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, রাত পৌনে ৯টার দিকে বিকট শব্দে মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরণ ঘটে। এ সময় মসজিদের ভেতরে থাকা ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
জাগো প্রহরী/ফাইয়াজ
This theme has been developed by OURISLABD.

Post a Comment