x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সোয়া ৪ ঘণ্টা পর তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনার সোয়া চার ঘণ্টা পর তিন জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। ময়মনসিংহ জেলার চার উপজেলায়ও স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, সোয়া ৪ ঘণ্টা পর জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে ভালুকা, ফুলবাড়িয়া, মুক্তাগাছা ও ফুলপুর উপজেলায়। তবে জেলা সদরসহ অন্য উপজেলায় লাইন চালু করতে কাজ চলছে। ঘণ্টাখানেকের মধ্যে সবগুলো লাইন স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, ১৩২/৩৩ কেভি গ্রিডের একটি গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

এদিকে ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক পান্নাত শাহ বলেন, উপকেন্দ্রের ৩৩ কেভি যেখানে একটি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের ছয়টি ইউনিটের এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার ঘটনায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এর আগে ময়মনসিংহের কেওয়াটখালী বিদ্যুৎ উপকেন্দ্রের ৩৩ কেভি একটি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় ময়মনসিংহসহ বিভাগের চার জেলায়।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন