প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
উত্তাল ছাত্র বিক্ষোভ সামাল দিতে হাটহাজারি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে সরকার
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
জাগো প্রহরী : ছাত্র বিক্ষোভে উত্তাল কওমী শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হাটহাজারি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
৬ দফা দাবিতে হাটহাজারি মাদ্রাসায় গতকাল বুধবার থেকে ছাত্র বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে গতকালই মাদ্রাসার মুহতামিম প্রবীণ আলেম আল্লামা আহমদ শফির ডাকে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদের প্রথম দাবি আহমদ শফি পুত্র আনাস মাদানীকে মাদ্রাসা থেকে স্থায়ী বহিষ্কারের ঘোষণা দেয়া হয়। ছাত্রদের কোন রকমের হয়রানি করা হবে না, এ দাবিও মেনে নেয়া হয়। বাকী ৪ দাবির প্রসঙ্গে আগামী শনিবার শুরার পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়। এতে বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করে ছাত্ররা ঘরে ফিরে।
কিন্তু আজ সকালে মুহতামিম আল্লামা আহমদ শফি কতিপয় শিক্ষককে ডেকে বৈঠক করে মাদ্রাসা বন্ধ ঘোষণা করতে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা আবার বিক্ষোভ শুরু করে। সকাল ১১টায় আহমদ শফির কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধ ছাত্ররা।
অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর হাটহাজারি মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্রদের দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে। নূর এক বক্তব্যে বলেন, ২০১৩ সালের ৫ মে’ শাপলা চত্বরের মতো কোন ঘটনার পুনরাবৃত্তি হাটহাজারিতে করার চেস্টা হলে প্রতিহত করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করে মাদ্রাসা ঘিরে রাখা হয়েছে।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.


Post a Comment