x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

সিন্ডিকেট চক্র পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়াচ্ছে : ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের খুচরা বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা। তবে পাড়া মহল্লার দোকান গুলোতে হাত ঘুরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা। বাজারে পেঁয়াজের সঙ্কট না থাকলেও ইচ্ছে করেই দাম বাড়ানো হচ্ছে। যা চরম উদ্বেগের কারণ। গত বছরও ভারত হুট করে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছিল হু হু করে। সেসময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এবার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরপরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মানুষ চরম বিপাকে পড়বে।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে সিন্ডিকেটগুলো ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বৈশ্বিক মহামারির প্রাক্কালে সাধারণ মানুষের কষ্টের অন্ত থাকবে না। তারা বলেন, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, এজন্য দায়ী হচ্ছে সিন্ডিকেট। করোনায় সাধারণ মানুষের জীবন যাত্রা থমকে দাঁড়িয়েছে।এর পর পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকলে জনগণের ভোগান্তি দিন দিন বাড়বে।

জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন