x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বিশেষ দোয়ার মাধ্যমে রহমত টোয়েন্টিফোর ডটকম-এর পরীক্ষামূলক যাত্রা শুরু

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

জাগো প্রহরী : বা‌ংলার অন্যতম শ্রেষ্ঠ বুযুর্গ ব্যক্তিত্ব হযরত হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত জনপ্রিয় পত্রিকা মাসিক রহমত এর অনলাইন সংস্করণ “রহমত টোয়েন্টিফোর” এর পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) কামরাঙ্গীরচরস্থ রহমতের প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই পরীক্ষামূলক কার্যক্রমের সূচনা হয়।

রহমত এর প্রকাশক ও দেশের অন্যতম শীর্ষ আলেম আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের ভ্রাতুস্পুত্র শাইখুল হাদিস মাওলানা ফারুক আহমদ, রহমত সম্পাদক ও হাইয়াতুল উলিয়া এর প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বরিশালী, রহমত টোয়েন্টিফোর এর নির্বাহী সম্পাদক মাওলানা মুসা বিন ইযহার, সহকারী সম্পাদক মাওলানা সাঈদ আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা সানাউল্লাহ, বিশিষ্ট আলেম ও রাজনীতিক মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, রহমত সম্পাদনা পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ, মুফতি ইলিয়াস মাদারীপুরী, আইটি বিশেষজ্ঞ জনাব মুফাসসির হোসেন, সহযোগী সম্পাদক জাকির উসমান ও মাওলানা সাইফুল ইসলাম জামালী প্রমূখ।

সভায় সভাপতির আলোচনায় আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী বলেন, সত্য সংবাদ প্রকাশ একটি অনেক বড় আমানত। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ইসলাম, মানবতা ও দেশের কল্যাণ সাধনে রহমত টোয়েন্টিফোর যথাযোগ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সভায় রহমতের সফল প্রকাশনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, শীঘ্রই রহমত টোয়েন্টিফোর এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ।

জাগো প্রহরী/গালিব
This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন