প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
পদ্মা পাড়ে দুর্গতদের মাঝে ইত্তেফাক ঢাকা মহানগরের ত্রাণ বিতরণ সম্পন্ন
প্রকাশঃ
0
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক : আজ ৬ সেপ্টেম্বর রোববার ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নে পদ্মার পাড়ে বন্যা ও নদী ভাঙ্গনে বাস্তুহারা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ ঢাকা মহানগরীর আহ্বায়ক ও ঢাকার জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম কাজলার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি ওযায়ের আমীন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগরীর সদস্য সচিব ও মাদরাসাতুর সালমানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন এর ব্যবস্থাপনায় পরিচালিত ত্রাণ টিমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইত্তেফাকের মহাসচিব ও আল্লামা শাহ আহমদ শফী দা. বা. এর খলীফা মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাহনুমা নিউজ ডটকমের সম্পাদক হাফেজ মাওলানা মুফতি যোবায়ের গণী, ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, পাক্ষিক সবার খবর ও সবার খবর ডটকম সম্পাদক আবদুল গাফফার, জামিয়া রাহমানিয়া দারুল ইসলাম কাজলার শিক্ষা সচিব মুফতি হাফিজ আহমদ আমিনী, তরুণ ওয়ায়েজ মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি সাইফুল্লাহ নোমানী, সুরের তরী শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা মাসরুর তাশফিন প্রমুখ।
ত্রাণ বিতরণ শেষে কাঠালবাড়ি দারুল উলুম হক্কানিয়া মাদরাসায় সমাপনী অনুষ্ঠান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী দিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে সহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়।
আজকের ত্রাণ বিতরণ কর্মসূচিতে দেশের ও প্রবাসের যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, উৎসাহ-উদ্দীপনায় দিয়েছেন তাদের সকলকে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ ঢাকা মহানগরীর পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। সামনের দিনে ইত্তেফাকের জনকল্যাণমূলক কর্মসূচিতে সকলের আন্তরিক দোয়া ও আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশাবাদ ব্যক্ত করা হয়।
জাগো প্রহরী/এফআর
This theme has been developed by OURISLABD.

Post a Comment